রিফান্ড পলিসি (Safe Refund)
রিফান্ড কখন প্রযোজ্য হবে?
অর্ডার বাতিল: আপনার পেইড অর্ডারটি ক্যান্সেল হলে কিংবা গ্রাহক নিজে ক্যান্সেল করতে অনুরোধ করলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেয়া হবে।
ডেলিভারি সমস্যা: পেইড অর্ডার ডেলিভারি না হলে কিংবা ডেলিভারি হবার পূর্বেই রিটার্ন এলে সম্পূর্ণ রিফান্ড পাবেন। তবে গ্রাহক চাইলে পুনরায় পণ্যটি পাঠানোর ব্যবস্থা করা হবে।
স্টক না থাকলে: অর্ডারের পর যদি পণ্যটি স্টকে না থাকে, তবে পরিশোধিত সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে। (যদি সাপ্লাইয়ারের কাছে স্টক থাকে, তবে পণ্য পরিবর্তনের সুযোগ থাকবে)।
অতিরিক্ত পেমেন্ট: টেকনিক্যাল ভুল বা অসাবধানতাবশত অতিরিক্ত টাকা পেমেন্ট করলে যথাযথ প্রমাণ সাপেক্ষে তা ফেরত দেওয়া হবে।
আংশিক স্টক সমস্যা: অর্ডারের কোনো অংশ স্টকে না থাকলে গ্রাহকের সাথে আলোচনা করে বাকি পণ্য পাঠিয়ে অবশিষ্ট টাকা রিফান্ড করা হবে (৩-৭ কার্যদিবসের মধ্যে)।
⚠️ গুরুত্বপূর্ণ শর্তাবলী
রিটার্ন যাচাই: ফেরত পাঠানো পণ্যটি আমাদের টিম কর্তৃক যাচাই-বাছাইয়ের পরেই রিফান্ড প্রসেস করা হবে।
ক্যাশ অন ডেলিভারি: পণ্য না নিয়ে থাকলে এবং কোনো টাকা পরিশোধ না করলে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।
ক্যাশব্যাক অফার: ক্যাশব্যাক অফার চলাকালীন অর্ডার ক্যান্সেল করলে ক্যাশব্যাক অ্যামাউন্ট বাদ দিয়ে মূল টাকা রিফান্ড করা হবে।
সময়সীমা: রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটিসহ আবেদন করতে হবে। সময়ের পরে জানানো হলে রিফান্ড প্রযোজ্য হবে না।
⏳ রিফান্ড পদ্ধতি ও সময়
সময়: রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭-১৫ কার্যদিবস সময় লাগে।
মাধ্যম: আমরা সাধারণত মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) এর মাধ্যমে রিফান্ড করে থাকি।
সহযোগিতার জন্য: ১৫ দিন পার হওয়ার পরেও রিফান্ড না পেলে দয়া করে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।