রুহামা পাবলিকেশন

Showing all 3 results

বসন্ত আসবে বলে

৳ 150.00
লেখক : আহমাদ সাব্বির
প্রকাশনী : ঐতিহ্য
বিষয় : জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই
পৃষ্ঠা : 86, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published, 2025
জুলাই আমাদেরকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যার কোনো পূর্বাভিজ্ঞতা আমাদের ছিল না। হয়তো-বা ভবিষ্যতেও আর হবে না। সে অভিজ্ঞতাই আমি হাজির করেছি এই পাঁচটি গল্পে। গল্পগুলো বিভিন্ন পত্র-পত্রিকা
Add to cart

বাংলাদেশে গ্রন্থ প্রকাশনা

৳ 700.00
লেখক : বদিউদ্দিন নাজির
প্রকাশনী : কথাপ্রকাশ
বিষয় : বাংলাদেশের ইতিহাস: গবেষণা ও পরিসংখ্যান
পৃষ্ঠা : 518, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2025
এই বইটিতে পাঁচটি অধ্যায়ের মাধ্যমে এই প্রথম বাংলাদেশে গ্রন্থ প্রকাশনার শুরু থেকে ১৯৯৪ সাল অবধি একটি ধারাবাহিক ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে
Add to cart

ষোলো: ১০ম সংখ্যা

লেখক : ষোলো টীম
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : ইসলামি ম্যাগাজিন
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2025

জীবনটা সহজ নয়। নানা চড়াই-উতরাই, বন্ধুর পথ, আঁধারে ঘেরা গলি-ঘুপচি, সমাজের নানা অবক্ষয় আমাদের চারপাশে। কৈশোর বয়সটা খুবই স্পর্শকাতর, পা ফসকালেই আছে আঁধার খাদে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। প্রতিনিয়ত সমাজের এই অবক্ষয়গুলোর মুখোমুখি হতে থাকা কিশোর-তরুণদের পথ দেখানো, ইসলামী মূল্যবোধে বলিয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে তোলা, এবং সর্বোপরি ব্যক্তিজীবনে তাদেরকে দায়িত্বশীল ও প্রোডাক্টিভ করে তুলতে কাজ করে যাচ্ছে ষোলো। ষোলোর এই নিরলস প্রচেষ্টার ফল আজ তোমার হাতে। আলহামদুলিল্লাহ, ষোলো ম্যাগাজিনের ১০ম সংখ্যা প্রকাশিত হয়েছে।

ষোলোর প্রচেষ্টা থাকে কিশোর-তরুণরা নিয়মিত যে সকল ব্যক্তিগত, সামাজিক বা অ্যাকাডেমিক সমস্যার মুখোমুখি হয়, সেগুলোর বাস্তবমুখী সমাধান দেওয়া। সে লক্ষ্যেই যোলোর প্রতিটি সংখ্যায় থাকে লিডারশিপ, লাইফ স্কিলস, শরীর ও মনের যত্ন, লেখাপড়ায় ভালো করার টোটকা, ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে নানা গল্প, প্রবন্ধ ও গ্রাফিকস। এবারের সংখ্যাও তার ব্যতিক্রম নয়।

ষোলোর পাঠকদের সুস্থ্য বিনোদন দিতে, বই পড়ায় উদ্বুদ্ধ করতে ও জীবনমুখী দীক্ষা দিতে প্রতিবারের মতো এবারও ষোলোর মলাটের ভেতর থাকছে রহস্যগল্প, শিক্ষামূলক গল্প ও ধারাবাহিক উপন্যাস। আমাদের ইতিহাস-ঐতিহ্য আমাদের শেকড়। ইতিহাসের সাথে ষোলোর পাঠকদের গভীর সম্পর্ক তৈরির লক্ষ্যে প্রতি সংখ্যায় তুলে ধরা হয় এই বাংলার ইতিহাসের নানা দিক। এবারের সংখ্যায় থাকছে ঐতিহাসিক সাহাবা মসজিদ নিয়ে লেখা প্রবন্ধ, যা তোমাদেরকে চেনাবে এই জমিনে আমাদের অস্তিত্বের শেকড়।

কিশোর-তরুণদের সমাজের এক দায়িত্বশীল সদস্যে পরিণত করার লক্ষ্যে ষোলোর প্রতি সংখ্যায় সামাজিক অ্যাক্টিভিসমের নানা দিক নিয়ে আলোচনা থাকে। তারই ধারাবাহিকতায় ১০ম সংখ্যায় থাকছে পোস্টারিং-এর অ আ ক খ এবং থার্টি ফার্স্ট নাইট নামক জীবন, সমাজ, পরিবেশ ও পাখি খুনের উৎসব রুখে দেওয়ার আহ্বান। আমাদের প্রত্যাশা এমন ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই কিশোর-তরুণরা বৃহত্তর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। ঘুনে ধরা সমাজ পরিবর্তনের সেই অভিযানে ষোলো হবে তাদের সহচর, সহযোদ্ধা ও বুদ্ধিবৃত্তিক হাতিয়ার।

ভালোবাসা নাও, হারিয়ে যেয়ো না। ষোলোকে ছড়িয়ে দাও ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে।

 

Online Sports Nutrition and Natural Dietetics.