Filter by price
By Brand
Stock status
Showing all 15 results
আল্লাহর আইন বিশ্বমানবতার মুক্তির পথ
৳ 200.00
আজকের পৃথিবী এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানবসৃষ্ট মতবাদ, নীতি ও আইনকানুনগুলো মানুষকে শান্তি, নিরাপত্তা ও প্রকৃত ন্যায় দিতে বারবার ব্যর্থ হচ্ছে। একদিকে যেমন প্রযুক্তিগত উন্নয়ন আকাশ ছুঁয়েছে, অন্যদিকে তেমনি নৈতিক অবক্ষয়, সামাজিক বৈষম্য আর আধ্যাত্মিক শূন্যতা গ্রাস করছে মানবসভ্যতাকে।
এই সন্ধিক্ষণে, ইসলামি ইতিহাসের প্রাজ্ঞ গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ আমহাজুন তাঁর কালজয়ী গ্রন্থ ‘মাযা খাসিরুল আলাম বিতারকিশ শারিআতিল ইসলামিয়া’-এর মাধ্যমে এক মৌলিক প্রশ্নের উত্তর খুঁজেছেন—ইসলামি শারিয়াহ বা আল্লাহর আইনকে বর্জন করে বিশ্ব আসলে কী হারিয়েছে?
বইটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখায়, কেবল কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং ইসলামি শরিয়াহ হলো একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং নৈতিকতার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ সমাধান দেয়। লেখক জোরালোভাবে যুক্তি দিয়েছেন যে, মানব রচিত আইনের দুর্বলতাগুলো যেখানে বিশ্বকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে, সেখানে আল্লাহর দেওয়া চিরন্তন আইনই একমাত্র ‘বিশ্বমানবতার মুক্তির পথ।’
‘আল্লাহর আইন! বিশ্বমানবতার মুক্তির পথ’ বইটি কেবল তত্ত্বের আলোচনা নয়, এটি বর্তমান বিশ্বের সংকট থেকে মুক্তির জন্য একটি স্পষ্ট কর্মপন্থা ও একটি আশার বার্তা। বইটি প্রতিটি চিন্তাশীল পাঠক, গবেষক এবং সমাজসংস্কারকের জন্য অপরিহার্য—যারা বিশ্বকে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক কাঠামোতে দেখতে চান।
এই বইটি আপনাকে কেবল ভাবাবে না, বরং আপনার চিন্তার জগৎ পাল্টে দেবে!
আল্লাহর স্মরণে মুখরিত জীবন (সার্বক্ষণিক দু’আ ও যিকর)
৳ 210.00আল্লাহর স্মরণে মুখরিত জীবন ” বইটি খুবই জীবনঘনিষ্ঠ। ঘুম থেকে উঠার সময় থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো দিন কিভাবে নিজেকে আল্লাহর স্মরণে মুখরিত রাখা যায়, তা-ই বইটির প্রতিপাদ্য।
রাসূল সা, থেকে বর্ণিত ৪০০টিরও অধিক দু’আ বাংলা উচ্চারণ ও অনুবাদসহ বইটিতে উপস্থাপন করা হয়েছে। সাথে সাথে দু’আর ফজিলত, গুরুত্ব, দু’আ করার সুন্নাহ সম্মত নিয়ম, দু’আ কবুলের বিশেষ সময় সমূহ, দু’আ কবুলের শর্ত, সম্মিলিত দুআ করার বিধান, দু’আয় হাত উত্তোলন, দুআয় আমীন বলা ইত্যাদি বিষয়াবলি নিয়ে একটি ভিন্ন অধ্যায় রচনা করা হয়েছে।
আরেকটি অধ্যায়ে রাসূল সা থেকে বর্ণিত যিকর সমূহ উপস্থাপন করা হয়েছে। এরই সাথে যিকরের ফজিলত, তাৎপর্য, যিকরের সুন্নাহ সম্মত পদ্ধতি, হাদিসে বর্ণিত যিকরের শব্দাবলী উপস্থাপন করা হয়েছে
ইখতিলাফ রহমত বিভেদ হারাম
৳ 77.00ইখতিলাফ রহমত — বিভেদ হারাম
মুফতি রফি উসমানি রাহিমাহুল্লাহ
মতভেদ মানবিক—কিন্তু বিভেদ ধ্বংসাত্মক।
আলেমদের ভাষায় সহিহ ইখতিলাফ উম্মাহর জন্য রহমত, আর বিভেদ, দলাদলি ও পরস্পরকে হেয় করা হারাম। অথচ আমাদের সমাজে এই দুইয়ের সীমারেখা এতটাই মুছে গেছে যে, মতভেদকে আমরা বিরোধ মনে করি, আর বিরোধকে পরিণত করি শত্রুতায়।
এই সংকটময় বাস্তবতায় মুফতি রফি উসমানি রাহিমাহুল্লাহর এই মূল্যবান গ্রন্থ—
‘ইখতিলাফ রহমত — বিভেদ হারাম’
উম্মাহর জন্য এক পরিষ্কার দিকনির্দেশনা।
বইটিতে পাওয়া যাবে—
ইখতিলাফের শরয়ি ধারণা
সাহাবা, তাবেয়িন ও ইমামগণের মতভেদ—রহমতের দৃষ্টিকোণ
মতভেদের আদব ও সীমা
হক ও বাতিলের পার্থক্য নির্ণয়ে শরয়ি মানদণ্ড
দলাদলি, গিবত, হিংসা ও উগ্রতার ক্ষতি
খণ্ড-বিখণ্ড উম্মাহকে ঐক্যের পথে ফেরানোর নির্দেশনা
ভিন্ন মতের আলেমদের সম্মান করার নীতি
বর্তমান যুগে বিবাদ ও অপসংস্কৃতির কারণ-সমাধান
মুফতি রফি উসমানি রাহ. তাঁর সুদীর্ঘ ফিকহি অভিজ্ঞতা, গভীর প্রজ্ঞা ও মৃদুভাষী দাওয়াতি স্বরে তুলে ধরেছেন—
কীভাবে বিতর্ক নয়, বরং প্রজ্ঞা ও পরস্পরকে বুঝে নেওয়ার মাধ্যমে দ্বীনি কাজ এগিয়ে নিতে হয়।
যারা—
সহিহ ইখতিলাফ ও হারাম বিভেদের পার্থক্য জানতে চান
দাওয়াত, ফতোয়া বা শিক্ষার কাজে যুক্ত
উম্মাহর ঐক্য ও সত্যিকারের সুন্নাহর উপর থাকতে আগ্রহী
তাঁদের জন্য এই বই হবে এক অপরিহার্য পথপ্রদর্শক।
ইখতিলাফ ছিল রহমত, বিভেদ কখনোই নয়।
এই মহান সত্য নতুনভাবে অনুভব করার সুযোগ করে দেবে এই বই।
ওয়াজ- নসিহতের শরয়ি নীতিমালা
৳ 275.00কারবালা ময়দান : প্রকৃত ইতিহাস ও শিক্ষা
৳ 100.00হযরত আলী রাযি., হযরত আমীরে মুয়াবিয়া রাযি., হযরত হাসান-হুসাইন রাযি., ইয়াজিদ, শিমার, কুফা ও কারবালা নামগুলো আমরা যত বেশি শুনি, সে তুলনায় এ বিষয়ে আমাদের বিশুদ্ধ ও স্বচ্ছ জ্ঞান খুবই কম।
এই অজ্ঞতার ফলে আমাদের মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে নানা অসংগত কিচ্ছা-কাহিনি, ভ্রান্তি-বিভ্রান্তি ও বিকৃত তথ্য। কেউ ঝুঁকে পড়ছে রাফিযী শিয়া মতবাদের দিকে, কারও অজান্তেই তার মধ্যে জায়গা করে নিচ্ছে ভ্রান্ত সূফীদের বাতিল চিন্তাধারা।
তাই সহীহ বর্ননা ও বিশুদ্ধ ইতিহাসগ্রন্থের আলোকে কারবালার প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে; নিজ ঈমান-আকীদা রক্ষার্থেই জানতে হবে। নিজের বিশ্বাস ও চেতনার পরিচর্যা করতে হবে এবং যত্ন নিতে হবে। অন্যথায় যেকোনো সময় আমাদের নিকটজনরাই পড়ে যেতে পারে অজ্ঞতা ও ধোঁকার শয়তানী ফাঁদে, আটকে যেতে পারে প্রোপাগান্ডা ও বিভ্রান্তির চোরাবালিতে।
দ্য বেইসিস অব পিস (নিরাপদ দেশ ও জাতির স্বপ্ন)
৳ 40.00“শান্তি ও নিরাপত্তা” মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। কিন্তু কীভাবে এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেবে? এই প্রশ্নের এক অনন্য, গভীর ও দূরদর্শী উত্তর নিয়ে এসেছে এই গ্রন্থ। ইসলামকে কেবল একটি ধর্ম হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে তুলে ধরে লেখক দেখিয়েছেন কীভাবে তাওহীদ, ন্যায়বিচার ও সুশাসনের মতো মৌলিক ইসলামী নীতিগুলো একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজের ভিত্তি গড়তে পারে।
এই বইটি কেবল একটি তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় এক কার্যকর সমাধান। এটি পাঠককে কুরআন ও সুন্নাহর আলোকে মানবিকতা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করবে। লেখক অত্যন্ত দক্ষতার সাথে প্রমাণ করেছেন যে, আধুনিক বিশ্বের রাজনৈতিক অস্থিরতা এবং নৈতিক অবক্ষয়ের মোকাবেলায় ইসলামের আদর্শই হতে পারে একটি নতুন ভোরের উন্মেষ।
“দ্য বেইসিস অব পিস” একটি নির্দেশিকা, একটি দিগ্দর্শন—যা প্রত্যেক চিন্তাশীল ও শান্তিকামী মানুষের জন্য অবশ্যপাঠ্য।
দ্য রেড সুলতান
৳ 294.00ফিকহ প্যাকেজ
৳ 608.00বসন্ত আসবে বলে
৳ 150.00বিদআত দর্পণ
৳ 120.00“বিদআত দর্পণ” বইটি শুধু একটি গ্রন্থ নয়, এটি মুসলিম উম্মাহর জন্য একটি দিকনির্দেশক আলোকবর্তিকা। এটি এমন একটি শক্তিশালী হাতিয়ার, যা ধর্মের নামে প্রচলিত প্রতিটি বিদআতকে পবিত্র কুরআন ও সুন্নাহর কঠোর মানদণ্ডে বিশ্লেষণ করে। বইটি স্পষ্টভাবে দেখিয়ে দেয়, কীভাবে অজ্ঞতা, কুপ্রবৃত্তি এবং অন্ধ অনুকরণের মতো অদৃশ্য কারণগুলো আমাদের সমাজকে সঠিক পথ থেকে বিচ্যুত করছে। এটি কেবল বিদআতের পরিচয়ই তুলে ধরে না, বরং এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও পাঠককে সজাগ ও সতর্ক করে। যারা ইসলামের প্রকৃত ও বিশুদ্ধ রূপকে জানতে এবং তা পালন করতে আগ্রহী, তাদের জন্য এই বইটি এক অপরিহার্য নির্দেশিকা। “বিদআত দর্পণ” হলো সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী এক স্বচ্ছ আয়না, যা আপনাকে সঠিক পথের সন্ধান দেবে।
বুক পেতেছি গুলি কর
৳ 188.00ভ্রান্তির সমাধি
৳ 138.00যুদ্ধ ও ফিকশন প্যাকেজ
৳ 950.00ষোলো: ১০ম সংখ্যা
জীবনটা সহজ নয়। নানা চড়াই-উতরাই, বন্ধুর পথ, আঁধারে ঘেরা গলি-ঘুপচি, সমাজের নানা অবক্ষয় আমাদের চারপাশে। কৈশোর বয়সটা খুবই স্পর্শকাতর, পা ফসকালেই আছে আঁধার খাদে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। প্রতিনিয়ত সমাজের এই অবক্ষয়গুলোর মুখোমুখি হতে থাকা কিশোর-তরুণদের পথ দেখানো, ইসলামী মূল্যবোধে বলিয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে তোলা, এবং সর্বোপরি ব্যক্তিজীবনে তাদেরকে দায়িত্বশীল ও প্রোডাক্টিভ করে তুলতে কাজ করে যাচ্ছে ষোলো। ষোলোর এই নিরলস প্রচেষ্টার ফল আজ তোমার হাতে। আলহামদুলিল্লাহ, ষোলো ম্যাগাজিনের ১০ম সংখ্যা প্রকাশিত হয়েছে।
ষোলোর প্রচেষ্টা থাকে কিশোর-তরুণরা নিয়মিত যে সকল ব্যক্তিগত, সামাজিক বা অ্যাকাডেমিক সমস্যার মুখোমুখি হয়, সেগুলোর বাস্তবমুখী সমাধান দেওয়া। সে লক্ষ্যেই যোলোর প্রতিটি সংখ্যায় থাকে লিডারশিপ, লাইফ স্কিলস, শরীর ও মনের যত্ন, লেখাপড়ায় ভালো করার টোটকা, ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে নানা গল্প, প্রবন্ধ ও গ্রাফিকস। এবারের সংখ্যাও তার ব্যতিক্রম নয়।
ষোলোর পাঠকদের সুস্থ্য বিনোদন দিতে, বই পড়ায় উদ্বুদ্ধ করতে ও জীবনমুখী দীক্ষা দিতে প্রতিবারের মতো এবারও ষোলোর মলাটের ভেতর থাকছে রহস্যগল্প, শিক্ষামূলক গল্প ও ধারাবাহিক উপন্যাস। আমাদের ইতিহাস-ঐতিহ্য আমাদের শেকড়। ইতিহাসের সাথে ষোলোর পাঠকদের গভীর সম্পর্ক তৈরির লক্ষ্যে প্রতি সংখ্যায় তুলে ধরা হয় এই বাংলার ইতিহাসের নানা দিক। এবারের সংখ্যায় থাকছে ঐতিহাসিক সাহাবা মসজিদ নিয়ে লেখা প্রবন্ধ, যা তোমাদেরকে চেনাবে এই জমিনে আমাদের অস্তিত্বের শেকড়।
কিশোর-তরুণদের সমাজের এক দায়িত্বশীল সদস্যে পরিণত করার লক্ষ্যে ষোলোর প্রতি সংখ্যায় সামাজিক অ্যাক্টিভিসমের নানা দিক নিয়ে আলোচনা থাকে। তারই ধারাবাহিকতায় ১০ম সংখ্যায় থাকছে পোস্টারিং-এর অ আ ক খ এবং থার্টি ফার্স্ট নাইট নামক জীবন, সমাজ, পরিবেশ ও পাখি খুনের উৎসব রুখে দেওয়ার আহ্বান। আমাদের প্রত্যাশা এমন ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই কিশোর-তরুণরা বৃহত্তর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। ঘুনে ধরা সমাজ পরিবর্তনের সেই অভিযানে ষোলো হবে তাদের সহচর, সহযোদ্ধা ও বুদ্ধিবৃত্তিক হাতিয়ার।
ভালোবাসা নাও, হারিয়ে যেয়ো না। ষোলোকে ছড়িয়ে দাও ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে।




